শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
খেলা

ফুটবল বিশ্বকাপের টিকিটের মূল্য ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ফুটবল বিশ্বকাপের টিকিটের মূল্য ঘোষণা

আগামী বছর মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে ফিফা ফুটবল বিশ্বকাপের পরবর্তী আসর। এক বছরের কম সময়ের মধ্যে শুরু হতে যাওয়া এই আসরের টিকিটের মূল্য প্রকাশ করেছে ফিফা। প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপে টিকিটের দাম নির্ধারিত হবে দর্শক চাহিদার ওপর ভিত্তি করে।

ফিফার ঘোষণায় জানা গেছে, গ্রুপপর্বের ম্যাচে টিকিটের সর্বনিম্ন দাম রাখা হয়েছে ৬০ ডলার। বাংলাদেশি মুদ্রায় সাত হাজার দুইশো টাকা। ফাইনালের টিকিটের সর্বোচ্চ দাম ৬ হাজার সাতশো ত্রিশ ডলার বা প্রায় ৮ লাখ ৭ হাজার টাকা।

বিশ্বকাপ ২০২৬–এর প্রধান পরিচালন কর্মকর্তা হেইমো শিরগি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘যারা হোস্ট শহরে থাকেন বা আগে থেকেই জানেন তাঁদের দল কোথায় খেলবে, তাদের দ্রুত টিকিট কিনে নেওয়া উচিত। কারণ দাম যেকোনো সময় বাড়তে বা কমতে পারে।’

এর আগে ১৯৯৪ সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপে টিকিটের দাম ছিল ২৫ থেকে চারশো ৭৫ ডলার। ২০২২ সালের কাতার বিশ্বকাপে এই সীমা ছিল ৬৯ থেকে এক হাজার ছয়শো সাত ডলার। ২০২৬ বিশ্বকাপ শুরু হবে ১১ জুন, চলবে ১৯ জুলাই পর্যন্ত। মোট ১০৪টি ম্যাচ হবে যুক্তরাষ্ট্রের ১১টি, মেক্সিকোর ৩টি ও কানাডার দু‘টি ভেন্যুতে। এবারে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে।

ফিফা জানিয়েছে প্রথম ধাপে শুধুমাত্র ভিসা কার্ডধারীরা টিকিটের জন্য আবেদন করতে পারবেন। এ আবেদন চলবে ৩ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। নির্বাচিত ভক্তদের জানানো হবে ২৯ সেপ্টেম্বর থেকে, আর ১ অক্টোবর থেকে শুরু হবে বিক্রি। এক ব্যক্তি এক ম্যাচে সর্বোচ্চ ৪টি এবং পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ ৪০টি টিকিট কিনতে পারবেন।

এদিকে মে মাস থেকেই বিক্রি হচ্ছে ভিআইপি আতিথেয়তা প্যাকেজ। মেটলাইফ স্টেডিয়ামে (নিউ জার্সি) ফাইনালসহ আটটি ম্যাচের জন্য এসব টিকিটের দাম ৪ লাখ ২০ হাজার টাকা (৩৫০০ ডলার) থেকে শুরু হয়ে সর্বোচ্চ ৮৮ লাখ টাকা (৭৩,২০০ ডলার) পর্যন্ত।

স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো সরাসরি খেলবে বিশ্বকাপে। ইতিমধ্যেই চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও শক্তিশালী ব্রাজিলসহ মোট ১৩টি দল নিশ্চিত করেছে তাদের জায়গা।