শিরোনাম
কাদা ছোড়া বন্ধ করুন, নুসরাত আমাদের জুলাইয়ের কন্যা: আবিদুল ইসলাম বাড়িতে আগুন দিয়ে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম কার্বন ক্রেডিট: সবুজ অর্থনীতির নতুন দুয়ার বাড়িঘরে আগুন দিয়ে রাজনীতিতে ফেরা যায় না: তাসনিম জারা কপ-৩১ সম্মেলনবাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ৮২ মাসে ৪৫ হাজারের বেশি প্রাণহানি: আরএসএফ রমজানে ৫২০ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি, সুবিধা পাবেন ৪০ লাখ মানুষ নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা, পরিবারের সদস্যরা আহত নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা কাপুরুষোচিত: জামায়াত আমির বেদেপল্লীতে অভিযানে সাড়ে ১৭ লাখ টাকাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার
দীপ্ত নিউজ
ক্যাম্পাস

ডাকসু প্রার্থীকে গণধর্ষণের হুমকি দিয়ে ঢাবি থেকে বহিষ্কার আলী হুসেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ডাকসু প্রার্থীকে গণধর্ষণের হুমকি দিয়ে ঢাবি থেকে বহিষ্কার আলী হুসেন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে রিটকারী নারী প্রার্থীকে সামাজিক মাধ্যমে গণধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় অভিযুক্ত আলী হুসেন নামে শিক্ষার্থীকে থেকে ৬ মাসের জন্য বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।

আলী হুসেন ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের ২০২০–২০২১ সেশন শিক্ষার্থী।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ ও হুমকি দেওয়ার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের ২০২০–২১ সেশনের শিক্ষার্থী আলী হুসেনকে বিশ্ববিদ্যালয় থেকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে গঠিত প্রক্টরিয়াল সত্যানুসন্ধান কমিটির সুপারিশের আলোকে তাঁকে বহিষ্কারের এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘এটি বিশ্ববিদ্যালয় অর্ডারে প্রদত্ত প্রক্টরের এখতিয়ারভুক্ত সর্বোচ্চ শাস্তি। আলী হুসেনের শ্রেণি রোল ৫৪ ও রেজিস্ট্রেশন নম্বর ২০২০২১২৭৬৮। সে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী। একই সঙ্গে আলী হুসেনের বিরুদ্ধে আনীত অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিষয়ক কমিটিতে প্রেরণ করা হয়েছে।’

এর আগে, নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকি ঘটনায় মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরমধ্যে বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিস ৩ সদস্যের এবং ডাকসু ও হল সংসদ নির্বাচন কমিশন ২ সদস্যের তথ্যানুসন্ধান কমিটি করে।

 

এসএ