শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত হয়েছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) হোয়াইট হাউস অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক ঘোষণায় এ বিষয়টি নিশ্চিত করা হয়।

এতে বলা হয়, ভার্জিনিয়া বাসিন্দা ব্রেন্ট ক্রিস্টেনসেন, যিনি সিনিয়র ফরেন সার্ভিস, ক্লাস অফ কাউন্সেলর একজন ক্যারিয়ার সদস্য, তাকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে মনোনীত করা হয়েছে।

ব্রেন্ট ক্রিস্টেনসেন বর্তমানে মার্কিন পররাষ্ট্র দফতরে ‘আন্ডার সেক্রেটারি‘ হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৫ সালের ২০ জানুয়ারি তাকে প্রেসিডেন্ট ট্রাম্প মনোনীত করেন।

এছাড়া, সিনিয়র ফরেন সার্ভিস কর্মকর্তা হিসেবে ঢাকা, মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সেলর হিসেবে ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন ক্রিস্টেনসেন।

 

এসএ