শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
খেলা

ফুটবল মাঠে ডিম পাড়ল পাখি, এক মাসের জন্য স্টেডিয়াম বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফুটবল মাঠে ডিম পাড়ল পাখি, এক মাসের জন্য স্টেডিয়াম বন্ধ

ফুটবলে গোল, পাস আর ট্যাকেল এর খবর প্রায়ই শুনতে পাওয়া যায়। কিন্তু কখনো কি শুনেছেন মাঠে পাখি ডিম পাড়ায় বন্ধ করে দেয়া হয়েছে খেলা? তাও আবার এক মাসের জন্য! এবার আস্ট্রেলিয়ার জেরাবোম্বেরা শহরে এমই এক অদ্ভুত ঘটনা ঘটেছে। অস্ট্রেলিয়ার এক সংরক্ষিত প্রজাতির পাখি ফুটবল মাঠে ডিম পাড়ায় এক মাসের জন্য বন্ধ রাখা হয়েছে মাঠ।

গত সপ্তাহের শেষের দিকে জেরাবোম্বেরার এক স্থানীয় ক্লাব ফুটবলের ম্যাচ হওয়ার কথা ছিল। যথা সময় মাঠে আসেন খেলোয়াড়রা। কিন্তু খেলা শুরু হওয়ার আগে তারা মাঠে এক অদ্ভুত বিষয় আবিষ্কার করেন। তারা দেখতে পান মাঠের সেন্টার সার্কেলে পরে আছে একটি ডিম। ডিমটি ছিল আস্ট্রেলিয়ার সংরক্ষিত প্রজাতির পাখি প্লোভারের।

জেরাবোম্বের স্থানীয় প্রশাসন সঙ্গে সঙ্গে মাঠটি বন্ধ ঘোষণা করে এবং ম্যাচটি অন্য মাঠে সরিয়ে নেয়। সাথে এক মাসের জন্য ওই মাঠে খেলা বন্ধের নির্দেশ দেয়।

প্লোভার প্রজাতির পাখির ডিম থেকে বাচ্চা ফুটতে প্রায় ২৮ দিন সময় লাগে। তাই অস্ট্রেলিয়ার বন্যপ্রাণী সংস্থা ‘ওয়াইল্ড কেয়ার‘ এর সাথে পরামর্শ করে, একমাস মাঠটি বন্ধ রাখার নির্দেশ দেয় স্থানীয় প্রশাসন।

প্লোভার প্রজাতির পাখি নিজেদের ডিম ও ছানাকে রক্ষা করতে বেশ আক্রমণাত্মক হয়ে ওঠে। তাই খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে খেলা বন্ধ রাখার ক্ষেত্রে।