দীপ্ত নিউজ
স্বাস্থ‍্য

২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে ৪ জনের মৃত্যু, নতুন ভর্তি ৫৬৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে ৪ জনের মৃত্যু, নতুন ভর্তি ৫৬৮

দিন দিন দেশে ক্রমেই বাড়ছে ডেঙ্গু। সবশেষ শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত (২৪ ঘণ্টায়) ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৮ জন।

রবিবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।ভিটামিন ও সাপ্লিমেন্ট কিনুন

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন এমন রোগী রয়েছেন বরিশাল বিভাগে ১১০ জন, চট্টগ্রাম বিভাগে ৯৩ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১১৪ জন, ঢাকা উত্তর সিটিতে (ডিএসসিসি) ৬৭ জন, ঢাকা দক্ষিণ সিটিতে (ডিএনসিসি) ৮২ জন, খুলনা বিভাগে ৪২ জন, রাজশাহী বিভাগে ৩৯ জন, ময়মনসিংহ বিভাগে ১৬ জন এবং সিলেট বিভাগে ৩ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, চলতি বছর ৩১ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১২২ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত দেশে মোট ৩১ হাজার ৪৭৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে।। এর মধ্যে ৫৯ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৪ শতাংশ নারী রয়েছেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মোট মৃত্যু হয়েছে ৫৭৫ জনের।

 

এসএ