শিরোনাম
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি সেনাপ্রধানকে পাশে বসিয়ে দুর্গম পথে গাড়ি চালিয়ে মহড়া দেখলেন প্রধানমন্ত্রী রোগ হওয়ার আগেই আগাম বার্তা জানাবে অ্যাপ গৃহবধূ হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড‘বিয়ে নারীর ওপর আধিপত্যের লাইসেন্স নয়’ পড়ার পাশাপাশি বাঁশের তালাই তৈরি করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী ৩ বোন নব পুত্রবধূ আনতে যাওয়ার পথে দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যা করেছেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর শ্রমিক অসন্তোষ:‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে আশুলিয়ায় ২০ কারখানা বন্ধ রাইজ অ্যাবাভ অল ১০এক্সদশম আসর নিয়ে ফিরছে দেশের সবচেয়ে বড় পাবলিক স্পিকিং ইভেন্ট
দীপ্ত নিউজ
জাতীয়

৩ মাস পর সোমবার উন্মুক্ত হচ্ছে সুন্দরবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
৩ মাস পর সোমবার উন্মুক্ত হচ্ছে সুন্দরবন

টানা তিন মাস বন্ধ থাকার পর সোমবার (১ সেপ্টেম্বর) থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে সুন্দরবন।

প্রতি বছর ১ জুন থেকে ৩১ আগস্ট এই তিন মাস সুন্দরবন সব শ্রেণি–পেশার মানুষের জন্য প্রবেশ নিষিদ্ধ করে বন বিভাগ। প্রথমে ২০১৯ সাল থেকে জুলাই ও আগস্ট ২ মাস করে বন্ধ থাকত। পরে ২০২২ সাল থেকে আরও এক মাস বাড়িয়ে মোট ৩ মাস সুন্দরবনে সবার প্রবেশ নিষিদ্ধ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী।

তিনি বলেন, গত জুন থেকে আগস্ট পর্যন্ত টানা ৩ মাস বনের নদীতে মাছ ধরা ও পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ ছিল। জুন থেকে জুলাই এই সময়টা মাছের প্রজনন মৌসুম। এই সময় মাছের পেটে ডিম থাকে। এই সময়ে যদি মাছ আহরণ না করা হয় তাহলে মাছের উৎপাদন বৃদ্ধি পায়। এই কারণে বনে সবার প্রবেশ নিষিদ্ধ রাখে সরকার। এই তিন মাস পর্যটক প্রবেশও নিষিদ্ধ রাখা হয়।

বন কর্মকর্তা আরও বলেন, বনে মানুষের প্রবেশ না থাকায় বন্যপ্রাণি তাদের মতো করে চলাফেরা করতে পেরেছে। প্রকৃতিকে একটু রেস্ট দিতে হবে। বন্ধের মধ্যে কিছু অসাধু চক্র বনের মধ্যে অবৈধভাবে প্রবেশ করে মাছ শিকার করেছে, আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি।

 

এসএ