শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ ব্যবসায়ীকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ ব্যবসায়ীকে জরিমানা

ফেনীর ফুলগাজীতে পলিথিন মজুদ ও শব্দদূষণ নিয়ন্ত্রনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ফুলগাজী উপজেলার মুন্সীরহাট বাজার ও আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাশিয়াত আকতার।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানে পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে মুন্সীরহাট বাজারের ৪ ব্যবসায়ীকে মোট ১১ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। এসময় প্রায় ১৮ কেজি পলিথিন জব্দ করা হয়। অভিযানে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা লঙ্ঘনের কারণে দুটি যাত্রীবাহী বাসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। সাথে যানবাহনে ব্যবহৃত হাইড্রলিক হর্ণ অভিযানে ধ্বংস করা হয়। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এবং থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাশিয়াত আকতার বলেন, “পরিবেশ সংরক্ষণ আমাদের সবার দায়িত্ব। ক্ষতিকর পলিথিন ও শব্দদূষণ মানুষের স্বাস্থ্য ও প্রকৃতির জন্য মারাত্মক হুমকি। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

আল–মামুন/অভি