শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

বন্ধুর জানাজায় কান্না করা সেই সুধীর বাবু আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বন্ধুর জানাজায় কান্না করা সেই সুধীর বাবু আর নেই

শৈশবের বন্ধু আমীর হোসেন সওদাগরের জানাজায় পেছনে গাছের গুঁড়িতে বসে কান্না করা সেই সুধীর বাবু (৭৪) মারা গেছেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামের গুনবতী ইউনিয়নের চাপাচৌঁ নিজ গ্রামে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে তিনি দুই ছেলে, পাঁচ কন্যাসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে যান।

ছেলে অর্জুন চন্দ্র দাস বলেন, দুপুর ১টার দিকে বাবা মারা গেছেন। রাতেই এলাকায় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। 

তিনি আরও বলেন,‌ ‘আমার বাবা আর আমীর হোসেন চাচা ছোটবেলা থেকেই একসঙ্গে আড্ডা ও খেলাধুলা করে বড় হয়েছেন। পরে দুজনে স্থানীয় গুণবতী বাজারের ব্যবসায়ী ছিলেন। সময় পেলেই দুই বন্ধু ঘণ্টার পর ঘণ্টা আড্ডা দিতেন। চাচার মৃত্যুতে বাবা অনেক কষ্ট পেয়েছিলেন।’

২০২১ সালের ৮ সেপ্টেম্বর উপজেলার গুণবতী বাজারের ব্যবসায়ী আমীর হোসেন সওদাগর মারা গেলে তার জানাজার মাঠে উপস্থিত হন বন্ধু সুধীর বাবু। বন্ধু হারানোর বেদনায় সুধীর বাবু জানাজা চলাকালীন পেছনে গাছের গুঁড়িতে বসে চোখের পানি ফেলতে থাকেন। বিষয়টি উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যায়।