শিরোনাম
বিশ্বসাহিত্য কেন্দ্রের আলোকচিত্র কোর্সের ১২তম ব্যাচের উদ্বোধন টঙ্গীতে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার: পিবিআই পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু তৃতীয় লিঙ্গের শিক্ষায় অংশগ্রহণকে উৎসাহিত করাই ছিল বক্তব্যের মূল উদ্দেশ্য: শিক্ষামন্ত্রী নাঈমের দ্রুততম ‘ফিফটি’ আলোকস্বল্পতায় বন্ধ মিরপুর টেস্ট, বাংলাদেশের লিড ১০৬ নীতিমালা প্রকাশঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ, নয়তো বাসা বাতিল নভেম্বর মাসে দেশে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম তাহসিফ সাউরি’র মৃত্যু: পিবিআই হেফাজতে ‘জুনিয়র বন্ধু’ দীপ
দীপ্ত নিউজ
খেলা

আলোচনায় থেকেও দলে জায়গা হলো না নেইমারের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আলোচনায় থেকেও দলে জায়গা হলো না নেইমারের

নেইমারকে ছাড়াই, চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য ২৫ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ কার্লো আনচেলত্তি। প্রায় দুই বছর ধরে জাতীয় দলের বাইরে নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই ম্যাচেও দলে থাকছেন না ব্রাজিলিয়ান সুপারস্টার।

ফিফা ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামী সপ্তাহে চিলি ও বলিভিয়ার মুখোমুখি হবে সেলেসাওরা। এই স্কোয়াডে রয়েছে তারুণ্য ও অভিজ্ঞতার দারুণ মিশেল।

এবারের দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ বেশ কিছু তারকা ফুটবলার। আলিসন, ক্যাসেমিরো, মারকুইনোসরা যথারীতি দলে জায়গা ধরে রেখেছেন। এছাড়া চেলসির কিশোর প্রতিভা এস্তেভাও এবং লুকাস পাকুয়েতাকেও ডেকেছেন আনচেলত্তি।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।