শিরোনাম
৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার
দীপ্ত নিউজ
ধর্ম

সন্ধ্যায় জানা যাবে, কবে ঈদে মিলাদুন্নবী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সন্ধ্যায় জানা যাবে, কবে ঈদে মিলাদুন্নবী

হিজরি ১৪৪৭ সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখার লক্ষ্যে আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি সভা অনুষ্ঠিত হবে।

শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় (বাদ মাগরিব) জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সভাকক্ষে এই সভা হবে বলে জানিয়েছেন ইসলামি ফাউন্ডেশন সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন।

অনুষ্ঠিতব্য এই সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নিচে দেয়া টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করতে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

টেলিফোন নম্বর: ০২–২২৩৩৮১৭২৫, ০২–৪১০৫০৯১২, ০২–৪১০৫০৯১৬ ও ০২–৪১০৫০৯১৭

ফ্যাক্স নম্বর: ০২–২২৩৩৮৩৩৯৭ ও ০২–৯৫৫৫৯৫১

উল্লেখ্য, প্রায় ১৪০০ বছর আগে ১২ রবিউল আউয়াল বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। আবার ৬৩ বছর বয়সে একই দিনে ইন্তেকাল করেন তিনি।

 

এসএ