শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

বিশ্বের সেরা ১০ সুন্দরী অভিনেত্রী তালিকায় হানিয়া আমির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিশ্বের সেরা ১০ সুন্দরী অভিনেত্রী তালিকায় হানিয়া আমির

বিশ্বের সবচেয়ে সুন্দরী ১০ অভিনেত্রী তালিকায় জায়গা করে নিয়েছেন পাকিস্তান জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির।

মার্কিন যুক্তরাষ্ট্র ভিওিক প্রতিষ্ঠান ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি) প্রকাশিত ২০২৫ সালের এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন পাকিস্তানি এ অভিনেত্রী।

আইএমডিবি–র এই তালিকা শুধু বাহ্যিক সৌন্দর্যের ওপর ভিত্তি করে তৈরি হয় না, বরং এতে তারকাদের প্রতিভা, জনপ্রিয়তা এবং দর্শকদের ওপর তাদের প্রভাবও বিবেচনা করা হয়।

তালিকায় প্রথম স্থানে আছেন মার্কিন অভিনেত্রী ম্যাকেনা গ্রেস। যিনি ‘গিফটেড’ এবং ‘গোস্টবাস্টারস: আফটারলাইফ’–এর মতো সিনেমা এবং ‘দ্য হ্যান্ডমেইডস টেল’–এর মতো টিভি শো‘তে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছেন।

আইএমডিবি তালিকা অনুসারে এক নজরে ২০২৫ সালের সেরা ১০ জন সুন্দরী অভিনেত্রী

১. ম্যাককেনা গ্রেস– যুক্তরাষ্ট্র

২. জুলিয়া বাটার্স– যুক্তরাষ্ট্র

৩. হানিয়া আমির –পাকিস্তান

৪. কৃতি শ্যানন – ভারত

৫. ন্যান্সি ম্যাকডোনি– মার্কিন যুক্তরাষ্ট্র/দক্ষিণ কোরিয়া

৬. দিলরাবা দিলমুরাত– চীন

৭. শৈলেন উডলি– যুক্তরাষ্ট্র

৮. মার্গো রবি– অস্ট্রেলিয়া

৯. আনা দে আর্মাস– কিউবা স্পেন

১০. এমা ওয়াটসন– যুক্তরাজ্য

উল্লেখ্য, হানিয়া আমির উর্দু চলচ্চিত্র এবং টিভি শোতে তার কাজের জন্য সুপরিচিত এবং তার আকর্ষণীয় ও প্রাণবন্ত ব্যক্তিত্বের জন্য তিনি দর্শকদের কাছে বেশ প্রিয়।

 

এসএ