মাদকের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে যুবককে পুলিশে দিল বিএনপি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঝিনাইদহের কালীগঞ্জে মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা থাকায় জীবন হোসেন নামে বিএনপির এক কর্মীকে পুলিশে দিয়েছে।

রবিবার (১৭ আগস্ট) সকাল ১১ টার দিকে তাকে কালীগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

জীবন হোসেন উপজেলার ফারাশপুর গ্রামের একরাম হোসেনের ছেলে। সে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।

জানা গেছে, সম্প্রতি ইয়াবা কেনাবেচা নিয়ে এক ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জীবন। সেই অডিও বিএনপির নেতাকর্মীদের কাছে এলে তারা বিষয়টি যাচাই–বাছাই করে। পরে মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা পেলে তাকে রবিবার কালীগঞ্জ থানায় নিয়ে গিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল বলেন, জীবন হোসেন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল। মাদক কেনাবেচা নিয়ে তার একটি অডিও শনিবার আমাদের কাছে আসে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ–৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের নির্দেশে রবিবার তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। মাদকের সাথে কোন আপোষ নেই। সঠিক প্রমাণ থাকলে মাদক ও চাঁদাবাজদের নিজেরাই আইন–শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করবো।

কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, জীবন নামে একটা ছেলেকে থানায় নিয়ে এসেছিল। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা থাকলে তাকে আইনের আওতায় আনা হবে।

শাহরিয়ার/আল

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More