শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

প্রথম দিনই বক্স অফিসে ২ কোটি আয় ছুঁয়েছে ‘ধূমকেতু’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রথম দিনই বক্স অফিসে ২ কোটি আয় ছুঁয়েছে ‘ধূমকেতু’

টালিউড অভিনেতা দীপক অধিকারী দেব ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি অভিনীত বহু প্রতীক্ষিত সিনেমা ‘ধূমকেতু’ অবশেষে মুক্তি পেয়েছে। দীর্ঘ ৯ বছরের অপেক্ষার পর ১৪ আগস্ট সিনেমাটি প্রেক্ষাগৃহে আসে এবং প্রথম দিনেই কোটি টাকার গণ্ডি ছাড়িয়ে গেল সিনেমার বক্স অফিস কালেকশন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে দেব তার ভেরিফাইড ফেসবুকে ‘ধূমকেতু’ সিনেমার একটি পোস্টার আপলোড করেন। সেখানে লিখা, ১ম দিনেই ২.১০ কোটি আয় ছুঁয়েছে সিনেমাটি।

ক্যাপশনে দেব লিখেন, ১০ বছরের পুরনো সিনেমা আজ ইতিহাস গড়লো।

এদিকে, শুভশ্রী একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘বক্স অফিস শুধু কথা বলছে না, রীতিমতো গর্জন করছে। এই গর্জন উত্তরোত্তর বেড়েই চলেছে।’

রানা সরকার প্রযোজিত সিনেমা ‘ধূমকেতু’ হৃদয়স্পর্শী গল্পকে কেন্দ্র করে নির্মিত। এতে কেন্দ্রীয় প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন দীপক অধিকারী দেব ও শুভশ্রী গাঙ্গুলি। ২০১৩ সালে সিনেমাটির শুটিং শুরু হলেও তা শেষ হয় ২০১৫ সালে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস প্রতিবেদন থেকে জানা যায়, বৃহস্পতিবার (১৪ আগস্ট) ‘ধূমকেতু’ মুক্তির দিন থাকায় ভোর ৭টা থেকেই হলমুখী হতে শুরু করে দর্শকরা। দীর্ঘ ৯ বছর পর দেব–শুভশ্রী অভিনীত সিনেমা দেখতে পাওয়ায় ভক্তরা উচ্ছ্বসিত।

 

এসএ