আল-আকসা প্রাঙ্গণে ইহুদিদের প্রার্থনা, নিন্দা জানাল তুরস্ক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল জেরুজালেমের আল–আকসা প্রাঙ্গণে রবিবার (৩ আগস্ট) ইসরায়েলের অতি–ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের ‘উস্কানিমূলক কর্মকাণ্ডের’ নিন্দা জানিয়েছে তুরস্ক।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই ধরনের অনুশীলন এই অঞ্চলের সংঘাতকে আরও উস্কে দিচ্ছে। ইস্তানবুল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এটি অত্যন্ত বিতর্কিত একটি পদক্ষেপে যে, ইসরায়েলের অতি–ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির গতকাল রবিবার মসজিদ প্রাঙ্গণে প্রকাশ্যে ইহুদিদের প্রার্থনা পরিচালনা করেছেন।

‘আল–আকসা মসজিদ’ ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান। ইহুদিদের কাছে এটি ‘টেম্পল মাউন্ট’ নামে পরিচিত। এটি জেরুজালেমে অবস্থিত।

পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, ইসরায়েলি পুলিশের সুরক্ষায় ও ইসরায়েলি বসতি স্থাপনকারীদের একটি দলকে সঙ্গে নিয়ে কিছু ইসরায়েলি মন্ত্রীর আল–আকসা মসজিদে এই কর্মকাণ্ডের আমরা তীব্র নিন্দা জানাই।

মন্ত্রণালয় বিবৃতিতে আরও জানায়, আল–আকসা মসজিদের নিরাপত্তা এবং জেরুজালেমের পবিত্র পরিচয় সংরক্ষণ কেবল আঞ্চলিক অগ্রাধিকারই নয়, বরং মানবতার সম্মিলিত বিবেকের পক্ষ থেকে একটি প্রাথমিক দায়িত্বও বটে।

ইসরায়েল ও জর্দানের মধ্যে দীর্ঘস্থায়ী চুক্তি অনুসারে মসজিদ প্রাঙ্গণে ইহুদি ধর্মীয় আচার–অনুষ্ঠান নিষিদ্ধ।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More