শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

অফিসের সব কর্মীকে আইফোন উপহার দিলেন বস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
অফিসের সব কর্মীকে আইফোন উপহার দিলেন বস
ছবি: সংগৃহীত

অফিসের প্রত্যেক কর্মীকে নতুন আইফোন উপহার দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়াচ্ছেন সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক একটি প্রতিষ্ঠানের মালিক। ভারতের কেরালা রাজ্যে জন্ম নেওয়া এই ব্যবসায়ীর নাম নিশাদ হুসাইন।

সম্প্রতি তার কর্মীদের উপহার দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি প্রকাশ করেন নিশাদ হুসাইনের স্ত্রী হাসিনা নিশাদ।

ভিডিওতে দেখা যায়, একটি টেবিলের ওপর কয়েকটি মোড়ানো উপহার বাক্স রাখা। এরপর কর্মীরা একে একে সেখান থেকে উপহার বেছে নেন।

উপহারের বাক্স খুলে কয়েকজন কর্মী নতুন আইফোন পান। তবে কয়েকজনের বাক্সে ছিল চকলেট বার। এতে মনে হচ্ছিল, কেউ কেউ হয়তো তুলনামূলক কম দামি উপহার পেয়েছেন। কিন্তু এরপরেই আসে চমক।

হাসিনা নিশাদ নিজে এসে চকলেট পাওয়া কর্মীদের হাতেও আইফোন তুলে দেন। ফলে শেষ পর্যন্ত সব কর্মীর জন্যই ছিল বিশেষ উপহার।

কর্মীদের এই উপহার দেওয়ার সময় অবদানের কথাও তুলে ধরেন নিশাদ হুসাইনের স্ত্রী ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হাসিনা নিশাদ। তিনি বলেন, প্রতিষ্ঠানের অগ্রগতির পেছনে কর্মীদের নিষ্ঠা এবং সম্মিলিত শক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

ভিডিও ক্যাপশনে লিখেন, সত্যিকারের সাফল্য আসে কর্মীদের নিষ্ঠা, ইতিবাচক মনোভাব ও সম্মিলিত শক্তি থেকে। প্রতিটি প্রচেষ্টা, ধারণা ও অবদান প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। এরই মধ্যে সেটি ২৪ লাখের বেশি বার দেখা হয়েছে। এসেছে হাজারও মন্তব্য।

অনেকেই কর্মীদের প্রতি নিশাদ ও তার স্ত্রীর এমন আচরণের প্রশংসা করেছেন। কেউ কেউ আবার মজা করে জানতে চেয়েছেন, এই প্রতিষ্ঠানে নতুন কোনো চাকরির সুযোগ আছে কি না।

একজন মন্তব্য করেন, তার বস নাকি ভিডিওটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি বলে দাবি করছেন।

আরেকজন মজা করে লিখেছেন, ‘চাকরি আছে? আমিও এই প্রতিষ্ঠানে যোগ দিতে চাই।’

সূত্র: এনডিটিভি

 

এসএ