শিরোনাম
সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করা যাবে না: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাবেক মন্ত্রী শাজাহান খানের মালিকানাধীন হোটেলে পেট্রল বোমা নিক্ষেপ আদালতে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ছেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বাবা ৪৬তম বিসিএস: বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১৪১৬ জন, প্রজ্ঞাপন জারি পদ্মা সেতু এলাকায় সংঘর্ষঢাকা নেয়ার পথে গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু আবুল তাড়িয়ে বাবুল আনার জন্য এ দেশের মানুষ রক্ত দেয়নি: জামায়াত আমির মদ্যপদের পিটিয়ে মেরে ফেলেন, না হয় নাম-ঠিকানা দেন: এমপি জয়নাল আবদিন  গোপালগঞ্জ থেকে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র স্থানান্তর সোমবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নওগাঁয় আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ ডাকাত গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নওগাঁয় আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ ডাকাত গ্রেফতার
নওগাঁয় শীর্ষ ডাকাত মো. সানোয়ার হোসেনকে গ্রেফতার করে র‌্যাব।

নওগাঁয় আগ্নেয়াস্ত্রসহ মো. সানোয়ার হোসেন (৫২) নামের এক শীর্ষ ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (১৩ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে তিনটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সানোয়ার হোসেন ওই গ্রামের মো. ওছমান আলীর ছেলে।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান জানান, গ্রেফতার সানোয়ার হোসেন এলাকার একজন শীর্ষ ডাকাত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি, মাদকসহ একাধিক মামলা রয়েছে। মো. সানোয়ার হোসেন ও তার সহযোগী মো. ফরিদ উদ্দিনসহ ৬/৭ জনের একটি দল বিভিন্ন সময়ে জেলায় সংঘটিত বিভিন্ন ডাকাতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে সানোয়ার হোসেনকে গ্রেফতার করে। এসময় তার সহযোগী মো. ফরিদ উদ্দিন পালিয়ে যায়।

এরপর সানোয়ারের দেখানো স্থান থেকে ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ধামইরহাট থানায় অস্ত্র আইন-১৮৭৮ অনুসারে মামলা করা হয়েছে।

গ্রেফতার সানোয়ার হোসেনকে আদালতের মাধ্যমে মঙ্গলবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।

 

এমি/দীপ্ত