দীপ্ত নিউজ
স্বাস্থ‍্য

ডেঙ্গু: ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৩৩১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ডেঙ্গু: ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৩৩১

দিন দিন দেশে ক্রমেই বাড়ছে ডেঙ্গু। সবশেষ শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত (২৪ ঘণ্টায়) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩১ জন।

শনিবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন এমন রোগী রয়েছেন বরিশাল বিভাগে ১৩২ জন, চট্টগ্রাম বিভাগে ৩০ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৭৩ জন, ঢাকা দক্ষিণ সিটিতে (ডিএসসিসি) ৪৭ জন, ঢাকা উত্তর সিটিতে (ডিএনসিসি) ২৮ জন, খুলনা বিভাগে ১৮ জন, ময়মনসিংহ বিভাগে ৩ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, চলতি বছরের ২৬ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৭৩ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২৬ জুলাই পর্যন্ত দেশে মোট ১৯ হাজার ১২০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মোট মৃত্যু হয়েছে ৫৭৫ জনের।

 

এসএ