শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

আমাকে বার বার মেরে ফেলিস কেন গরিবেরা: সেফুদা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আমাকে বার বার মেরে ফেলিস কেন গরিবেরা: সেফুদা

আলোচিত ব্যক্তিত্ব ও প্রবাসী বাংলাদেশি সেফাত উল্লাহ ওরফে সেফুদা বেঁচে আছেন।

দিনভর গুজবের পর বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১০টায় ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে বেঁচে থাকার কথা নিজেই নিশ্চিত করেন।

সেফাত উল্লাহ সেফুদা নামক ভেরিফায়েড পেজে তিনি লিখেন, ‘তোরা আমাকে বার বার মেরে ফেলিস কেন গরিবেরা?’

প্রতিবেদন লেখা পর্যন্ত তার এ পোস্টে ২ লাখ ৪৬ হাজার রিঅ্যাক্ট, ২৩ হাজার ২শ কমেন্টস এবং ২৬ হাজার শেয়ার লক্ষ্য করা গেছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে আলোচিত ব্যক্তিত্ব ও প্রবাসী সেফাত উল্লাহ ওরফে সেফুদা মারা গেছেন।

তখন সেফুদা‘র ফেসবুক পেজ ঘুরে দেখা যায়, সর্বশেষ ৫ জুলাই তিনি একটি পোস্ট করেছিলেন। তাতে লেখা ছিল, ‘২৮ জুলাই দেশে ফিরছি উইথ ভাগিনা’।

উল্লেখ্য, ২০২০ সালে সোশ্যাল মিডিয়ায় অসঙ্গতিপূর্ণ ভিডিওবার্তা ছড়িয়ে বেশ আলোচনায় আসেন সেফাত উল্লাহ ওরফে সেফুদা। এই প্রবাসী বাংলাদেশি নানা বিষয়ে ফেসবুক লাইভে এসে খুব কম সময়ে ‘ভাইরাল তারকা’ হয়ে যান।

 

এসএ