শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বাংলাদেশ

প্রোটিনের যোগান দেবে এই পোকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রোটিনের যোগান দেবে এই পোকা
পোলট্রি খামারি সোহেল নাওরোজ অল্প জায়গায় চাষ করেছেন বিটল পোকা।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পোলট্রি শিল্পে অধিক প্রোটিন সরবরাহ করতে শুরু হয়েছে বিটোল পোকার চাষ। আস্থা পোলট্রি খামারে সল্প পরিসরে এই পোকার চাষ শুরু করে ইতোমধ্যে লাভবান হয়েছেন খামার কর্তৃপক্ষ। প্রোটিন সমৃদ্ধ এই পোকার লার্ভা খাবারের সঙ্গে মুরগিকে খাওয়ালে খাদ্য সাশ্রয় হবে ও ব্যয় কমবে।

গোবিন্দগঞ্জ পৌরসভার বোয়ালিয়া চক্ষু হাসপাতাল এলাকার পোলট্রি খামারি সোহেল নাওরোজ তার আস্থা এগ্রো ফার্মে উন্নত জাতের দেশি–বিদেশি মুরগি পালন করে আসছেন। তার খামারে টার্কি, তিতির ও কাদাকনাথের মতো মুরগিও রয়েছে। এসব মুরগির পাশাপাশি তিনি খামারে বিটোল পোকার চাষ শুরু করেছেন।

বিটোল পোকা উড়তে পারে না এবং দুর্গন্ধ ছড়ায় না তাই খুব সহজে অল্প জায়গায় যেকোনো স্থানে এর চাষ করা সম্ভব।

বেশ কিছু এলাকা থেকে আসা পোলট্রি খামারিরা এই পোকা চাষ পদ্ধতি এবং পোলট্রি শিল্পে ভালো ফল দেখে তারাও বিটোল পোকা উৎপাদনে আগ্রহী হয়েছেন।

পোলট্রি খামারে এক কর্মরত শ্রমিক জানান, বিটোল পোকা চাষে অনেক সুবিধা রয়েছে। এর চাহিদাও অনেক। এই পোকাকে বাঁধাকপি, ফুলকপি কুচি কুচি করে কেটে খেতে দেয়া হয়।

স্থানীয় প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. বেলাল হোসেন বলেন, ‘এটি একটি অপ্রচলিত খাবার। গবেষণাগারে পরীক্ষায় এর গুণাগুণ প্রমাণিত হলেই কেবল এটি পোলট্রি খামারীদের মাঝে সম্প্রসারণ ঘটানো সম্ভব হবে।‘

এমি/দীপ্ত সংবাদ