‘ড. ইউনূস নিজেই চান না তাকে “জাতীয় সংস্কারক” ঘোষণা করা হোক’

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নিজেই চান না তাকে “জাতীয় সংস্কারক” ঘোষণা করা হোক বলে জানিয়েছে প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (১৫ জুলাই) নিজ ভেরিফাইড ফেসবুক একাউন্টে দেওয়া বিবৃতিতে প্রেস সচিব এই তথ্য জানান।

বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতি হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ একটি রিট আবেদনে রুল জারি করেছেন যা অন্তর্বতী সরকার নজরে এসেছে, যেখানে জানতে চাওয়া হয়েছে অধ্যাপক মুহাম্মদ ইউনূস‘কে কেন “জাতীয় সংস্কারক” ঘোষণা করা হবে না। আদেশের অনুলিপি পাওয়ার পর সরকার যথাসময়ে রুলটির জবাব দেবে।

এতে আরও বলা হয়েছে, সরকার স্পষ্ট করে বলতে চায়, অধ্যাপক ইউনূস নিজেই চান না তাকে “জাতীয় সংস্কারক” ঘোষণা করা হোক এবং সরকার অধ্যাপক ইউনূস‘কে এই ধরণের কোন উপাধি দেওয়ার পরিকল্পনাও করে না।

বিবৃতিতে বলা হয়েছে, রিট আবেদনকারী নিজেই আবেদনটি দায়ের করেছেন বলে মনে হচ্ছে এবং কী ভিত্তিতে এই নির্দেশনা চাওয়া হয়েছে তা স্পষ্ট নয়। অ্যাটর্নি জেনারেল কার্যালয় বিষয়টির সমাধান করবে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More