শিরোনাম
না ফেরার দেশে গায়ক সাহেদ আলী চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’ মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ বাংলাদেশ পরিত্যক্ত একটা দেশ: আসিফ মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দিহান থাকব: নুসরাত তাবাসসুম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সীমান্তে বাংলাদেশি নাগরিক’কে হত্যা করল বিএসএফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সীমান্তে বাংলাদেশি নাগরিক’কে হত্যা করল বিএসএফ

সুনামগঞ্জ জেলার বাগানবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে শফিকুল ইসলাম (৪৫) নামে বাংলাদেশি নিহত হয়েছেন।

শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাত ১টা ২০ মিনিটে দোয়ারা বাজার উপজেলার ১২১৬ নম্বর সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম (৪৫) উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ভাঙাপাড়া গ্রামের কিতাব আলীর ছেলে।

শনিবার (১২ জুলাই) সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল জাকারিয়া কাদির এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গরু চোরাচালানের উদ্দেশ্যে ১০ থেকে ১২ জন বাংলাদেশি ভারত সীমান্তে প্রবেশ করে। ফেরত আসার সময় বিএসএফ টহল দল বাধা দিলে তারা বিএসএফ টহল দলের ওপর ইট–পাটকেল ও পাথর নিক্ষেপ করে। এসময় বিএসএফ চার থেকে পাঁচটি সাউন্ড গ্রেনেড ছোড়ে তারপরও তারা নিবৃত না হলে ৩ থেকে ৪ রাউন্ড গুলি করে। এতে শফিকুল গুলিবিদ্ধ হলে সাথে থাকা সদস্যরা তাকে পরিবারের কাছে হস্তান্তর করে পালিয়ে যায়।

লে. কর্নেল জাকারিয়া আরও বলেন, আহত শফিকুল‘কে পরিবার সদস্যরা দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

দোয়ারা বাজার থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

 

এসএ