শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ফেনীতে বন্যা: দুর্গত মানুষের পাশে বিজিবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফেনীতে বন্যা: দুর্গত মানুষের পাশে বিজিবি

ফেনীর পরশুরামে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বন্যা দুর্গত ২০০ জনকে খাবার প্যাকেট বিতরণ করেছে। প্রতিটি প্যাকেটে ছিল ডিম ভুনা, সবজি, ডাল, খিচুড়ি ও পানি।

বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় চিতলিয়া ইউনিয়নের মধ্যম ধনীকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এসময় কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল মো. রেজাউল কবির, ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার এডি মো. নজরুল ইসলাম, পরশুরাম ও গুথুমা বিওপি কমান্ডার, পরশুরাম থানার ওসি নুরুল হাকিম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সেক্টর কমান্ডার জানান, সীমান্ত নিরাপত্তা, চোরাচালানরোধ ও প্রাকৃতিক দুর্যোগে সহায়তায় বিজিবি সক্রিয় থাকবে। গত ৬ মাসে ফেনী সীমান্তে ৩৮ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দসহ মাদকবিরোধী অভিযানও জোরদার করা হয়েছে।

প্রসঙ্গত, ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে মঙ্গলবার রাতে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত ১৫টি স্থান ভেঙে গেছে। এতে ফুলগাজী ও পরশুরাম উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছে হাজারো মানুষ।

আল/মামুন