নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন শাকিব খান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আগামী বছরের (২০২৬) ঈদুল ফিতরের সিনেমায় চুক্তিবদ্ধ হলেন মেগাস্টার শাকিব খান। নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমাটি পরিচালনা করবেন আবু হায়াত মাহমুদ, যিনি আড়াই শতাধিক নাটক, একাধিক ওটিটি কনটেন্টসহ টিভিসি–ডকুফিল্ম নির্মাণ করেছেন।

বুধবার (২ জুলাই) রাতে রাজধানীর একটি ফাইভস্টার হোটেলে নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান।

শাকিব খানের নতুন এই সিনেমাটি ক্রিয়েটিভ ল্যান্ড–এর ব্যানারে প্রযোজনা করছেন শিরিন সুলতানা। এর মাধ্যমে তিনি প্রথমবারের মতো সিনেমা প্রযোজনায় নাম লেখালেন।

জানা যায়, মেজবাহ উদ্দিন সুমনের গল্পে সিনেমাটির চিত্রনাট্য করেছেন মেজবাহ উদ্দিন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন।

সিনেমাটি প্রসঙ্গে বিস্তারিত কিছু জানাতে চাননি নির্মাতা আবু হায়াত মাহমুদ। শুধু বলেন, এটা হবে অ্যাকশন ফিল্ম, যেটি দর্শক লার্জার দ্যান লাইফ হিসেবে বিগস্ক্রিনে দেখতে পাবেন। আমরা শাকিব ভাইকে চুক্তিবদ্ধ করিয়েছি। সিনেমার নাম অন্যান্য অভিনেতা–অভিনেত্রী কারা থাকবেন; এগুলো আগামীতে জানানো হবে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More