শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে জামায়াতের আলোচনা ও দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে জামায়াতের আলোচনা ও দোয়া

জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের স্মরণে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী শহর শাখার উদ্যোগে মঙ্গলবার (১ জুলাই) বিকেলে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুফতি আবদুল হান্নান।

ফেনী শহর সেক্রেটারী মাওলানা সামাউন হাসানের সভাপতিত্বে ও শহর সহকারী সেক্রেটারী মাওলানা আরফান উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নাজমুল হাসান, মনির আহমদ খান, মাওলানা শামসুদ্দিন, রুহুল আমিন, হাফেজ নজরুল ইসলাম, ইঞ্জিনিয়ার ফজলুল হক।

প্রধান অতিথি বলেন, ফেনীর গণহত্যার নির্দেশ দাতা ও গণহত্যায় অংশগ্রহণকারী খুনিদের অনতিবিলম্বে দেশে এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, একমাত্র পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হলেই এদেশে সুস্ঠু ভোট হওয়া সম্ভব। তিনি হত্যাকারীদের বিচার ও সংস্কার শেষে যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারের প্রতি দাবী জানান।

তিনি আরো বলেন, মানবতার সংগঠন জামায়াতে ইসলামী। আমরা অসহায় বিপন্ন মানুষের পাশে ছিলাম, থাকবো। আগামী নির্বাচনে দাঁড়ি পাল্লার সমর্থনে গনজোয়ার সৃষ্টি করার জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।

এছাড়া আজ বাদ মাগরিব শহরের সকল মসজিদে জামায়াতের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হবে।

মামুন/আল