রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চিরিরবন্দরে ট্রেনে কাটা পড়ে নারীসহ নিহত ২

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দিনাজপুর চিরিরবন্দরের রেলস্টেশন প্ল্যাটফর্মে একই স্থানে পৃথক দুই ট্রেনে কাটা পড়ে নারীসহ দুইজন নিহত হয়েছে।

শুক্রবার (২০ জুন) সকাল সাড়ে ৯টায় চিরিরবন্দর রেলস্টেশন প্ল্যাটফর্মের পশ্চিম পাশে রাস্তা পার হওয়ার সময় আনজুমান আরা (৬০) ট্রেনে কাটা পড়ে নিহত হয়। একই স্থানে ১২ টায় বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন জিয়াবুর রহমান (৪৩) ট্রেনে নিতে ঝাপ দিয়ে আত্মহত্যা করেন।

নিহতরা হলেনউপজেলার বাসুদেবপুর গ্রামের আফজাল হোসনের স্ত্রী আনজুমান আরা ও পশ্চিম সাইতাঁড়া গ্রামে গফুর শাহ পাড়ার এন্তাজুল হকের ছেলে জিয়াবুর রহমান।

স্থানীয়রা জানায়, সকালে বাসা থেকে বের হয়ে মেয়ের জামাইয়ের বাসা যাওয়ার পথে রেললাইন পার হওয়ার সময় দোলনচাঁপা ট্রেনের ধাক্কায় কাটা পড়ে ঘটনাস্থলে মারা যায় আনজুম আরা। একই স্থানে বাংলাদেশ এক্সপ্রেস ট্রেন প্লাটফর্মে প্রবেশ করার সময় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কাটা পড়ে নিহত হয় জিয়াবুর রহমান।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ ঘটনারা সত্যতা নিশ্চিত করেছেন

সুলতান মাহমুদ/এজে/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More