এইচএসসি পরীক্ষার্থীদের ক্যালকুলেটর মডেল নির্ধারণ করে দিল বোর্ড

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২৬ জুন। পরীক্ষা হলে ৭ মডেলের সায়েন্টিফিক নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন পরীক্ষার্থীরা। ক্যালকুলেটরের নির্দিষ্ট মডেল উল্লেখ করে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

সোমবার (১৬ জুন) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষায় নির্ধারিত ৭টি মডেলের সায়েন্টিফিক নন প্রোগ্রামেবল ক্যালকুলেটগুলো হলো– এফএক্স–১০০এমএস, এফএক্স–৯৯১ইএ, এফএক্স–৫৭০এমএস, এফএক্স–৮২এমএস, এফএক্স–৯৯১ইএক্স, এফএক্স–৯৯১এমএস এবং এফএক্স–৯৯১ইএস প্লাস।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উল্লিখিত মডেলের ক্যালকুলেটর ছাড়াও শিক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।

উল্লেখ্য, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র জানায়, চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে ১১টি শিক্ষা বোর্ডের অধীন ফরম পূরণ করেছেন ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ও ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More