শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

আশুলিয়ায় অবৈধ ৯১টি স্থাপনা উচ্ছেদ অভিযান

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
আশুলিয়ায় অবৈধ ৯১টি স্থাপনা উচ্ছেদ অভিযান
অভিযান।

ঢাকার আশুলিয়ায় বংশী নদীর তীর দখল করে গড়ে উঠা অবৈধ ৯১টি স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ঢাকা জেলা প্রশাসন। রবিবার (১২ মার্চ) সকাল থেকে আশুলিয়ার নয়ারহাট এলাকায় ঢাকা জেলা প্রশাসন সিনিয়র সহকারী কমিশনার মো: আদনান চৌধুরী ও সুবির কুমার দাশ এ অভিযানটি পরিচালনা করছেন৷

মাজহারুল ইসলাম জানান, উচ্চ আদালতের নির্দেশে বংশী নদীর পাশে যে অবৈধ স্থাপনাগুলো ছিলো সেই স্থাপনাগুলোর মালিককে ইতোপূর্বে নোটিশ দেয়া হলে তারা নিজ দ্বায়িত্বে কিছুটা সরিয়ে নিয়েছে। আর পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে আজকে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সকলের সহযোগিতায় বাকি কাজটুকু শেষ করা হচ্ছে ।

ধারণা করা হয়, এর মাধ্যমে প্রায় ৫০ শতাংশ নদীর জমি উদ্ধার হবে এবং এছাড়াও যে অন্যান্য খাস জমি রয়েছে সেগুলোও দখল মুক্ত হবে। নদীর পাশে কোনো অবৈধ স্থাপনা থাকবে না। সরকারি কোনো জায়গা অবৈধভাবে দখলের কোনো সুযোগ নেই আজ যেভাবে দখল মুক্ত করা হচ্ছে আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

 যূথী/দীপ্ত সংবাদ