শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

বাপ্পা মজুমদারের কণ্ঠে মুক্তি পেল ‘মাগুরার ফুল’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাপ্পা মজুমদারের কণ্ঠে মুক্তি পেল ‘মাগুরার ফুল’

সম্প্রতি যৌন নির্যাতনের শিকার হয়ে নির্মম মৃত্যুবরণ করা মাগুরার ৮ বছর বয়সী শিশু আছিয়াকে নিয়ে ‘মাগুরার ফুল’ শিরোনামে একটি গান মুক্তি পেয়েছে। গানে কণ্ঠ দিয়েছেন দেশের প্রখ্যাত সংগীত পরিচালক ও গায়ক বাপ্পা মজুমদার। গানের কথা লিখেছেন এবং সুর করেছেন কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল খালিদ।

এ গানে বাপ্পার সঙ্গে আরও কণ্ঠ মিলিয়েছেন মৌটুসী খান, মৌলি মজুমদার এবং মৌমিতা বড়ুয়া। গানটি প্রকাশিত হয়েছে ‘খালিদ সংগীত’–এর ইউটিউব চ্যানেল, ফেসবুক পেইজ এবং ওয়েবসাইটে (www.khalidsangeet.com)।

গানটির সংগীতায়োজনে ছিলেন শেখ পুলক ও রোমান রহমান। ভিডিও পরিচালনা করেছেন চন্দন রায় চৌধুরী।

গানটি সম্পর্কে গীতিকার মাহবুবুল খালিদ বলেন, আছিয়ার মতো নিষ্পাপ শিশুদের ওপর যে বর্বরতা চলে, তা প্রতিদিন যেন সমাজকে আরেকটু মৃত করে তোলে। এই গান শুধু এক শিশুর কথা বলে না, বলে আমাদের ব্যর্থতার কথা—মানবিক ব্যর্থতার। এই ব্যথা যদি মানুষের হৃদয়ে দাগ কাটে, তাহলে হয়তো ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকানো সম্ভব।

বাপ্পা মজুমদার বলেন, আছিয়ার নির্মম মৃত্যু আমাদের বিবেককে নাড়া দিয়েছে। এ ধরনের ঘটনা কিছুদিন পর ভুলে যাই আমরা, আর ধরাছোঁয়ার বাইরে থেকে যায় অপরাধীরা। এই গানের মাধ্যমে বারবার আমাদের সেই ভুলগুলো স্মরণ করিয়ে দেওয়া হবে। এটা কণ্ঠ দেওয়ার মতো গর্বের একটা কাজ।

প্রসঙ্গত, এর আগেও মাহবুবুল খালিদ সামাজিক ও মানবিক বার্তা দিতে ‘ফেলানী’, ‘আদুরী’ প্রভৃতি গান রচনা ও সুরারোপ করেছেন।