শিরোনাম
পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অ্যাম্বুলেন্স থামতেই কান্নার রোল, নওগাঁর ৫ প্রবাসীকে শেষ বিদায় সঙ্গী খুঁজতে সিঙ্গেলদের সরকারি খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ ৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালী বেগমের অদম্য পথচলা সৌদি রুটে ১৬৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী ৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাস সরবরাহ কমবে দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪২১ বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২৯
দীপ্ত নিউজ
রাজনীতি

বিএনপি ক্ষমতায় আসলে শহীদ ও আহতদের দায়িত্ব নেবে রাষ্ট্র: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিএনপি ক্ষমতায় আসলে শহীদ ও আহতদের দায়িত্ব নেবে রাষ্ট্র: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে জুলাই আন্দোলনের সকল শহীদ এবং আহতদের পুরো দায়িত্ব রাষ্ট্র নেবে।

শুক্রবার (২৩ মে) দুপুরে নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়ায় বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ আরমান মোল্লার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত শেষে তিনি এ কথা বলেন। শহীদ আরমান মোল্লার পরিবারের পুরো দায়িত্ব ‘আমরা বিএনপি পরিবার’ নিয়েছে বলেও তিনি জানান।

তিনি আরমান মোল্লার পরিবারের কাছে নগদ অর্থ সহায়তা তুলে দেন। এ সময় আমরা বিএনপি পরিবারের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

জানা যায়, শহীদ আরমান মোল্লা নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা। সে নিহত হওয়ার পর স্ত্রী নরসিংদীতে অবস্থান করছেন এবং তার এক সন্তান এতিমখানায় পড়ছেন।