শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সিলেটের যেসব এলাকায় আজ বিদ্যুৎ সরবরাহ বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সিলেটের যেসব এলাকায় আজ বিদ্যুৎ সরবরাহ বন্ধ

সিলেট জেলার বিভিন্ন এলাকায় আজ রবিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ–১ এর আওতাধীন কিছু এলাকায় উন্নয়নকাজের জন্য বন্ধ রাখা হবে বিদ্যুত সরবরাহ।

শনিবার (১৭ মে) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এ বিষয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার (১৮ মে) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেটের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আওতাধীন সিলেট শেখঘাট উপকেন্দ্রের ৩৩/১১ কেভি ফিডারের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

এলাকাগুলো হলো– নগরীর জল্লারপাড়, ক্বীন ব্রিজ, নবাব রোড, লালা দীঘিরপার, ঘাসিটুলা, পুলিশ লাইন, সার্কিট হাউজ এক্সপ্রেস, কলাপাড়া, ভাতালিয়া ফিডারের আওতাধীন সিজিএম কোর্ট, বাংলাদেশ ব্যাংক, বেতার, সাগর দীঘিরপাডর, দাড়িয়াপাড়া, জল্লারপাড়, জামতলা, মির্জাজাঙ্গাল, ছায়ানীড়, ছায়াতরু, সরষপুর গলি।

এছাড়াও মদন মোহন কলেজ,লামাবাজার (আংশিক), মাছুদিঘীর পার, রামেরদিঘীর পার, তালতলা, তেলিহাওর, শেখঘাট, শুভেচ্ছা আবাসিক এলাকা, পশ্চিম কাজির বাজার, জিতু মিয়ার পয়েন্ট তৎসলগ্ন কুয়ারপার, বিলপার, ইঙ্গুলাল রোড, লালাদিঘীর পার, নবীন আবাসিক এলাকা, ভাঙ্গাটিকর এলাকাসমূহ।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ–১ এর নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের পূর্বেও বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে। সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধের পরিপ্রেক্ষিতে গ্রাহক ভোগান্তির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে বিউবো কর্তৃপক্ষ।

 

এসএ