দীপ্ত নিউজ
রাজনীতি

নারায়ণগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে আইভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নারায়ণগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে আইভী

হত্যা মামলায় গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) সাবেক মেয়র ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ সাবেক জ্যেষ্ঠ সহ–সভাপতি সেলিনা হায়াৎ আইভী‘কে গাজীপুর কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে।

শুক্রবার (৯ মে) বেলা আড়াইটার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার কাওয়ালিন নাহার।

জেল সুপার জানান, আজ বেলা ২টার দিকে সেলিনা হায়াৎ‘কে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। এর বাইরে আপাতত বিস্তারিত কিছু বলতে পারছি না।

এর আগে, ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে সেলিনা হায়াৎ আইভী‘কে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে সকাল ১০টায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদিরের আদালতে উপস্থিত করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

এসএ