শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বাংলাদেশ

চিন্ময় দাসকে আরও ৪ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
চিন্ময় দাসকে আরও ৪ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ
ফাইল ছবি

রাষ্ট্রদ্রোহ মামলায় কারাবন্দি ইসকনের সাবেক সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আরও চারটি মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৬ মে) সকালে চট্টগ্রামের ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিনের আদালতে চার মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত ওই আবেদন মঞ্জুর করেন।

এর আগে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ফলে এখন মোট পাঁচটি মামলায় তাকে বিরুদ্ধে গ্রেপ্তার দেখানো হয়েছে।

চট্টগ্রাম মহানগর আদালতের সহকারী পিপি রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, কোতোয়ালী থানায় দায়ের হওয়া পুলিশের ওপর হামলা, কর্তব্যে বাধা, আদালত প্রাঙ্গণে ত্রাস সৃষ্টি ও হামলার অভিযোগে করা চার মামলায় চিন্ময়কে গ্রেপ্তার দেখানোর আদেশ দেয়া হয়েছে। এর একদিন আগেই আইনজীবী আলিফ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

২০২৪ সালের ২৫ নভেম্বর রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতের এই নির্দেশের পর চিন্ময়ের অনুসারীরা বিক্ষোভে ফেটে পড়েন। প্রায় তিন ঘণ্টা আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান ঘেরাও করে রাখে তারা। পুলিশ ও বিজিবি লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ ছড়িয়ে পড়ে লালদিঘী থেকে কোতোয়ালী এলাকায়।

ওই সহিংস ঘটনায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ কুপিয়ে হত্যার শিকার হন। তার বাবা জামাল উদ্দিন ৩১ জনের নাম উল্লেখ করে কোতোয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় আরও পাঁচটি মামলা হয়, যার মধ্যে রয়েছে পুলিশের ওপর হামলা, কাজে বাধা, বিচারপ্রার্থীদের ওপর হামলা এবং ককটেল বিস্ফোরণের অভিযোগ।

উল্লেখ্য, রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাস গত ৩০ এপ্রিল হাইকোর্ট থেকে জামিন পান। তবে রাষ্ট্রপক্ষ এ জামিন আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আপিল করেছে, যা এখনো বিচারাধীন।

রুনা আনসারী/দীপ্ত নিউজ