শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

অভিনেত্রীদের বিয়ে নিয়ে ভুল ভাঙালেন কৃতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অভিনেত্রীদের বিয়ে নিয়ে ভুল ভাঙালেন কৃতি
কৃতি শ্যানন

বলিউডের লাস্যময়ী অভিনেত্রী কৃতি শ্যানন। তবে রূপের পাশাপাশি বরাবরই ঠোঁটকাটা স্বভাবের কৃতি। কবে বিয়ে করছেন, এই প্রশ্নে জর্জরিত হন সব সময়। সেই তিনিই শোনালেন, অভিনেত্রীদের নিয়ে সমাজে প্রচলিত এক ভ্রান্ত ধারণার কথা। সম্প্রতি এক সাক্ষাৎকারে পুরো ব্যাপারটি তুলে ধরেন বলিউডের এ গ্ল্যামার গার্ল।

এক সাক্ষাৎকারে কৃতি বলেন, ‘আমাকে অনেকবার বলা হয়েছে এই ইন্ডাস্ট্রি আমার জন্য নয়। এই দুনিয়াটাকে নিয়ে অনেকের ভাবনাচিন্তা একদম অন্যরকম। এই জগৎটা নিয়ে লোকে খুব ইতিবাচক কিছু ভাবতে পারে না। বলে, এই দুনিয়াটা গ্ল্যামারাস কিন্তু ভালো নয়। তারা এটাও বলেছেন, যে অভিনেত্রী হলে আর বিয়ে হয় না।’

অভিনেত্রীর ভাষ্য, ‘আমার গ্রুপের বন্ধুরা আমাকে বলেছিল, কেউ অভিনেত্রীকে বিয়ে করতে চায় না। তোরও বিয়ে হবে না। এমন নয় সেই কথাগুলো আমি সিরিয়ালসি নিয়েছিলাম। আমি তো হতভম্ব হয়ে গিয়েছিলাম আমার জেনারেশনের মানুষও এমনটা ভাবতে পারে।’

বর্তমানে অভিনয় নিয়ে ভীষণ ব্যস্ত সময় পার করছেন কৃতি। চলতি বছর মুক্তি পাবে তার ‘আদিপুরুষ’ ও ‘গণপথ’ সিনেমাগুলো। ‘আদিপুরুষ’ ছবিতে তার বিপরীতে আছেন প্রভাস এবং ‘গণপথ’ ছবিতে টাইগার শ্রফ।

 

এমি/দীপ্ত