শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
ক্রিকেট

আইপিএলে রোবট কুকুরের জন্য মামলা খেল বিসিসিআই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আইপিএলে রোবট কুকুরের জন্য মামলা খেল বিসিসিআই

আইপিএলে কুকুরের মতো দেখতে রোবট ‘চম্পক’ নিয়েই এবার আইনি ঝামেলায় পড়ল ভারতীয় ক্রিকেট বিসিসিআই। রোবটির নাম চম্পক রাখায় দিল্লির একটি শিশুতোষ পত্রিকা ‘চম্পক’ মামলা দায়ের করেছে।

বুধবার (৩০ এপ্রিল) দিল্লির উচ্চ আদালত ‘চম্পক’ নাম ব্যবহার করা নিয়ে নিষেধাজ্ঞা দিতে অস্বীকৃতি জানিয়েছেন।

আদালতের পক্ষ থেকে বলা হয়েছে, আইপিএলের ২০২৫ আসর থেকে চালু করা রোবটিক কুকুর ‘চম্পক’–এর নামটি বিসিসিআই নিজেরা বেছে নেয়নি। এটি মূলত অনলাইন জনমত জরিপের মাধ্যমে নির্ধারিত হয়েছে। তাই প্রাথমিকভাবে কোনো অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করার প্রয়োজন নেই। এই রোবটিক কুকুরটি ডব্লিউটিভিভিশন ও ওমনিক্যাম–এর যৌথ উদ্যোগে প্রস্তুত করা হয়েছিল। যা আইপিএলের মার্কেটিং ও প্রোডাকশন কৌশলের জন্য ব্যবহার করা হয়। চম্পক নামের এই রোবটিক কুকুর ইতোমধ্যে দর্শকের গ্রহণযোগ্যতাও পেয়েছে।

চম্পক পত্রিকাটির আইনজীবী অমিত গুপ্ত বলেছেন, ‘ক্যামেরার নাম চম্পক দেওয়া হয়েছে। আইপিএলে অনেক আগে থেকেই ক্যামেরার ব্যবহার হচ্ছে। কিন্তু ২৩ এপ্রিল সেটির নামকরণ করা হয় চম্পকের নামে। সমর্থকদের ভোটের মাধ্যমে নাম ঠিক করা হয়েছে। অথচ ওই নামের পত্রিকার চরিত্রগুলোর সবই বিভিন্ন পশু। এই ক্যামেরাটিও কুকুরের আদলে তৈরি। এই কারণে সমস্যা হচ্ছে। মানুষের মনে ভুল ধারণা তৈরি হচ্ছে। গুলিয়ে ফেলছেন অনেকে।’

চম্পক নামটি নিষিদ্ধ করার আবেদন নিয়ে বিচারপতি সৌরভ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এখানে বাণিজ্যিক উপাদান কোথায় আছে? তারা এটা যেকোনো কারণে ব্যবহার করছে, কিন্তু এটি খুব প্রাথমিক পর্যায়। এটা এআই দিয়ে তৈরি কুকুর এবং নামটি দর্শকদের ভোটে নির্ধারণ করা হয়। এটা বিসিসিআইয়ের পছন্দ নয়, সংখ্যাগরিষ্ঠের ভোটে নামকরণ। চম্পক ম্যাগাজিন একমাত্র প্রতিষ্ঠান নয় যারা এই নাম ব্যবহার করছে। আরও জনপ্রিয় টিভি সিরিজেও এই নাম ব্যবহৃত হয়েছে।’

শিশুতোষ পত্রিকা ‘চম্পক’–এর প্রকাশক দিল্লি প্রেস পত্র প্রকাশন বিসিসিআইয়ের বিরুদ্ধে করা এই মামলার শুনানির দিন রাখা হয়েছে ৯ জুলাই।

ইএ