শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

এশিয়াটিকের ব্যাংক হিসাব স্থগিতে অ্যাটকোর উদ্বেগ

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
এশিয়াটিকের ব্যাংক হিসাব স্থগিতে অ্যাটকোর উদ্বেগ

দেশের অন্যতম বৃহৎ বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশনস লিমিটেডের সব ব্যাংক ও নন–ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের হিসাব স্থগিত (ফ্রিজ) করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)।

বুধবার (৩০ এপ্রিল) অ্যাটকোর নির্বাহী পরিষদের এক জরুরি সভায় এই উদ্বেগ প্রকাশ করা হয়।

পরে সংগঠনের সভাপতি অঞ্জন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সম্প্রতি এশিয়াটিক গ্রুপের প্রাতিষ্ঠানিক ব্যাংক অ্যাকাউন্ট স্থগিতের কারণে দেশের সকল টেলিভিশন চ্যানেল আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিষয়টি নিয়ে অ্যাটকোর নির্বাহী পরিষদ গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং দ্রুততম সময়ে বিষয়টির সমাধানে সরকারের হস্তক্ষেপ কামনা করছে।‘

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল একটি চিঠির মাধ্যমে এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশনস লিমিটেডের ব্যাংক ও নন–ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের সব হিসাব স্থগিত রাখার নির্দেশনা দেয় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল। চিঠিটি দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের কাছে পাঠানো হয়।

আল