শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বাংলাদেশ

একটি ভবনের দুটি নকশা, মেলেনি এখনো মূল নকশা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
একটি ভবনের দুটি নকশা, মেলেনি এখনো মূল নকশা
সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত কুইন্স টাওয়ার।

ঢাকার সিদ্দিকবাজারের যে ভবনে বিস্ফোরণ হয়েছে, সেটির মূল নকশা এখনো খুঁজে পায়নি রাজউক। বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত রাজউকের প্রধান কার্যালয়ে তল্লাশি করেও এ–সংক্রান্ত নথি পাওয়া যায়নি বলে জানান সংস্থাটির কর্মকর্তারা।

সিদ্দিকবাজারের কুইন্স টাওয়ারটি শুরুতে ছিল তিনতলা। ভবনটি কীভাবে সাততলা হলো, সেটার আদৌ রাজউকের অনুমোদন আছে কি না, সেটা এখনো অজানা।

তবে মালিকপক্ষের কাছ থেকে দুই রকম নকশার দুটি অনুলিপি পুলিশ ও রাজউকের হাতে এসেছে। একটি নকশা বলছে, ভবনটি ৫ তলা এবং বাণিজ্যিক। অপর নকশা অনুযায়ী, ভবনটি ১০ তলা।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) সূত্র বলছে, ১০ তলার নকশার যে অনুলিপি পাওয়া গেছে, তাতে রাজউকের কোনো সিল বা কারও স্বাক্ষর নেই। ৫ তলা ভবনের নকশার যে অনুলিপি, তাতে রাজউকের অথরাইজড অফিসারের স্বাক্ষর আছে, তাতে তারিখ অস্পষ্ট, সাল ১৯৮৩ লেখা। এটাতে একটা স্মারক নম্বর উল্লেখ আছে।

এদিকে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোমা নিষ্ক্রিয়করণ দল তাদের প্রাথমিক অনুসন্ধানে বলছে, যে ভবনটিতে বিস্ফোরণ ঘটে তার নাম কুইন স্যানিটারি মার্কেট। একটা সময় এর নাম ছিল কুইন ক্যাফে। ১৯৯২ সাল পর্যন্ত বেজমেন্ট ও নিচতলা পর্যন্ত ছিল। ২০০৪ সালে ভবনটির সাততলা পর্যন্ত পরিপূর্ণ করা হয়।

এফএম/দীপ্ত সংবাদ