শিরোনাম
ব্যালন ডি’অরের জমকালো আয়োজনসহ টিভিতে আজকের খেলা ঢাকা আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির
দীপ্ত নিউজ
রাজধানী

মহানবী (সা.)’কে কটূক্তির অভিযোগে সড়ক অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মহানবী (সা.)’কে কটূক্তির অভিযোগে সড়ক অবরোধ

মহানবী হযরত মুহাম্মদ (সা.) –কে কটূক্তির অভিযোগে রাজধানী তেজগাঁওয়ে সড়ক অবরোধ করেছেন কোহিনূর কেমিক্যাল কোম্পানির শ্রমিকরা।

মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ২টা ৪৫ মিনিট শ্রমিকরা তেজগাঁও নাবিস্কোর সামনের সড়ক অবরোধ করেন।

তেজগাঁও শিল্পাঞ্চল থানা পরিদর্শক (তদন্ত) বিকাশ সরকার জানান, কোহিনূর কেমিক্যাল কোম্পানির একজন হিন্দু শ্রমিক মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে সড়ক অবরোধ করেছেন কোহিনূর কেমিক্যাল কোম্পানির শ্রমিকরা।

তিনি আরও বলেন, সড়ক অবরোধের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বোঝানোর চেষ্টা করেছে। তবে তারা পুলিশের কথা না শুনে সড়ক অবরোধ করে রেখেছেন।

উল্লেখ্য, সড়ক অবরোধের ফলে তেজগাঁও ও আশপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে ওই সড়কে চলাচলরত সব ধরনের যানবাহন।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।