
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান

চারদিনের সরকারি সফরে আজ রাতে টোকিও‘র উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফরসঙ্গী হিসেবে থাকছেন আমজনতা দলের সদস্যসচিব তারেক রহমান।
রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে আমজনতা দলের এ নেতা নিজেই বিষয়টি নিশ্চিত করেন।
পোস্টে প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দনরত অবস্থার হাস্যোজ্জ্বল একটি ছবি জুড়ে দিয়ে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আজ জাপান যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে। ভালোবাসা সবাইকে।’
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান ২৬ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জাপানে অবস্থান করবেন।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি সোমবার স্থানীয় সময় সকাল ৯টা ২৫ মিনিটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। জাপান পররাষ্ট্র প্রতিমন্ত্রী নাকাসোনে ইয়াসুতাকা বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন। প্রধানমন্ত্রী টোকিও‘র ইম্পেরিয়াল হোটেলে অবস্থান করবেন।
এসএ






এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।