শিরোনাম
এক হাজার বৈদ্যুতিক বাস পাবে বিআরটিসি নিষিদ্ধ আ. লীগের নেতারা ফেরার চেষ্টা করলে জনগণ কচুকাটা করবে: হাসনাত ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি বিকালে ব্রাজিল-সিঙ্গাপুর ম্যাচ, যেভাবে দেখবেন ঘূর্ণিঝড় ‘আকভান’ কবে আঘাত হানবে, জানাল আবহাওয়া অধিদপ্তর গ্রেপ্তার হতেই আবারও ভাইরাল সাঈদ খোকনের আলোচিত বক্তব্য শিশু রামিসা ধর্ষণ ও হত্যা:হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খালাস পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর
দীপ্ত নিউজ
রাজধানী

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যায় গ্রেপ্তার ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যায় গ্রেপ্তার ৩

ঢাকার বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাহিদুল ইসলাম পারভেজ নামে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার জানান, সোমবার (২১ এপ্রিল) ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বনানী থানা–পুলিশ।

গ্রেপ্তাররা হলেন– আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯) এবং আল আমিন সানি (১৯)। তবে তিনজনের কেউই এজহারভুক্ত আসামি নন।

এর আগে, রবিবার (২০ এপ্রিল) প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বহিরাগতসহ ৮ জনের নাম উল্লেখ করে বনানী থানায় মামলা করেন পারভেজের ভাই হুমায়ুন কবির। মামলায় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ও ইংরেজি বিভাগের তিন ছাত্র মাহাথি, মেহেরাব, আবুজর গিফারী ছাড়াও আরও পাঁচজনকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার (১৯ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে জাহিদুল ইসলাম পারভেজের সঙ্গে তর্কাতর্কি হয় তারই বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর। একপর্যায়ে দুই পক্ষকে নিয়ে মীমাংসার জন্য বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে ক্যাম্পাস থেকে বের হওয়ার পর পারভেজকে ছুরিকাঘাত করে একদল যুবক। গুরুতর আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি প্রাইম এশিয়ার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। বাড়ি ময়মনসিংহে।

এদিকে, এ ঘটনায় ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ পাঁচ নেতাকর্মী জড়িত বলে দাবি করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। রবিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।