দীপ্ত নিউজ
অর্থনীতি

ভারত থেকে স্থলপথে সুতা আমদানি বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ভারত থেকে স্থলপথে সুতা আমদানি বন্ধ

ভারত থেকে স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ ঘোষণা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

মঙ্গলবার (১৫ এপ্রিল) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সংস্থাটি।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বেনাপোল, ভোমরা, সোনা মসজিদ, বাংলাবান্ধা ও বুড়িমারী স্থলবন্দর দিয়ে সুতা আমদানির সুবিধা বাতিলের কথা জানানো হয়। ওই সব স্থলবন্দর দিয়ে মূলত ভারত থেকে সুতা আমদানি হতো।

২০২৪ সালের ২৭ আগস্ট জারি করা প্রজ্ঞাপন সংশোধন করে নতুন এ প্রজ্ঞাপন প্রকাশ করা হলো। এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে।