শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বাংলাদেশ

আপন ভাইকে হত্যা, বাদী সেজে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আপন ভাইকে হত্যা, বাদী সেজে মামলা

পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের ওপর ক্ষুব্ধ ছিলেন জাহাঙ্গীর আলী। এক পর্যায়ে বড় ভাইকে খুনের পরিকল্পনা করেন। চুক্তি হয় কয়েকজন খুনির সঙ্গে। অবশেষে সহযোগীদের নিয়ে নৃশংসভাবে খুন করেন বড় ভাইকে। এর দুদিন পর বড় ভাইয়ের লাশ উদ্ধারের পর নিজেই বাদী হয়ে থানায় মামলা করেন। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ড তদন্ত করতে গিয়ে নিহত ব্যক্তির ২ ভাই এবং আরও একজনকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর পুলিশ।

বুধবার (৮ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে সিলেট মেট্রোপলিটন পুলিশ জানায়, গত ২০ ফেব্রুয়ারি দক্ষিণ সুরমা এলাকার সুরমা নদীর পাড়ে বস্তাবন্দী একটি লাশ উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা যায়, নিহত ব্যক্তি জালালাবাদ থানাধীন মৃত ছোয়াব আলীর ছেলে সাজ্জাদ আলী।

মরদেহ শনাক্তের পর এ ঘটনায় বাদী হয়ে মামলার করেন নিহতের ছোট ভাই মো. জাহাঙ্গীর আলী।

তবে মরদেহের বস্তায় থাকা দড়ির সূত্র ধরে, তদন্তে পুলিশ পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডের সঙ্গে আপন ছোট ভাইয়ের সংশ্লিষ্টতা সামনে আসে। জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর জানান, বখে যাওয়া ভাইয়ের সঙ্গে জমিজমা নিয়ে তর্কের এক পর্যায়ে এ হত্যাকাণ্ড ঘটে। পরে লাশ গুম করতে বস্তাবন্দি করে ফেলে আসা হয়।

এই হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার প্রেক্ষিতে নিহতের ছোট ভাই জাহাঙ্গীর আলী, বড় ভাই সিরাজ আলী এবং সাহাজান আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

এমি/দীপ্ত