শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

এতেকাফ অবস্থায় মারা গেলেন মুসল্লী

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
এতেকাফ অবস্থায় মারা গেলেন মুসল্লী

এতেকাফ অবস্থায় নুর আলম বাবুল (৫০) নামে এক মুসল্লী মারা গেছেন। রবিবার (২৩ মার্চ) ফেনীর দাগনভূঞার মাতুভূঞা ইউনিয়নের বেকের বাজার কেন্দ্রীয় জামে মসজিদে ভোর সাড়ে ৫ টায় তার মৃত্যু হয়।

নুর আলম বাবুল দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের আশ্রাফপুর গ্রামের সোবহান ডিলার বাড়ির নুর নবীর ছেলে।

বেকের বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা নিজাম উদ্দিন মিয়াজী জানান, মাহে রমজানের নাজাতের দশ দিনে ২০ রমজান (২১ মার্চ) সন্ধ্যা থেকে বেকের বাজার কেন্দ্রীয় জামে মসজিদে নুর আলম বাবুল এতেকাফের জন্য অবস্থান করছিলেন। এ অবস্থায় ভোর সাড়ে ৫টার দিকে খারাপ লাগছে জানালে তাকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।

বিকেল ৩টায় জানাজা শেষে তার মরদেহ পারবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আল/মামুন