বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গুলিস্থানে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৯

সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

গুলিস্থানের সিদ্দিকবাজারে ক্যাফে কুইন ভবনে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯ জন। এ ঘটনায় নিহত ১৬ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিস্ফোরণে ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় মঙ্গলবার রাত ৮টায় উদ্ধার অভিযান স্থগিত রাখে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (৭ মার্চ) বিকেলে নর্থ সাউথ রোডের ১৮০/১ হোল্ডিংয়ের সাত তলা ওই ভবনে বিস্ফোরণ ঘটে। ভবনে থাকা বিভিন্ন দোকানের কর্মচারীদের পাশাপাশি সামনে রাস্তায় থাকা যানবাহনের যাত্রী ও পথচারীরাও হতাহত হয়েছেন।

বিস্ফোরণের পর থেকে শতাধিক মানুষকে আহত অবস্থায় ঢাকা মেডিকলে কলেজ হাসপাতাল এবং শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে নেয়া হয়। তাদের মধ্যে অর্ধশতাধিক ব্যক্তিকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিরা চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। এ ঘটনায় এখনো চারজন নিখোঁজ আছে বলে জানিয়েছে ঢাকা জেলা প্রশাসন।

এফএম/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More