শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

না. গঞ্জে পোশাক ব্যবসা নিয়ন্ত্রণে বিএনপির দু-গ্রুপের গোলাগুলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
না. গঞ্জে পোশাক ব্যবসা নিয়ন্ত্রণে বিএনপির দু-গ্রুপের গোলাগুলি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় আদমজী ইপিজেডের পোশাক ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে সিদ্ধিরগঞ্জে এই ঘটনা ঘটে। সংঘর্ষে স্থানীয় এক সাংবাদিকসহ দু–পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েেছেন। এসময় ছয়টি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

জানা গেছে, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর এবং নাসিক ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন গ্রুপের মধ্যে গত কয়েকদিন ধরে আদমজী ইপিজেডের ইউনিভার্সেল নামে একটি পোশাক ব্যাবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করে আসছিলো। দুপুরে মনির গ্রুপ ও সাগর গ্রুপের মধ্যে মারধরের ঘটনা ঘটে। এর জের ধরে বিকেলে দু–গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুপক্ষ শতাধিক লোকজন দেশী ও বিদেশি অস্ত্র নিয়ে হামলা চালায়। সংঘর্ষে কয়েক রাউন্ড গুলি করে। এসময় সাধারণ যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংবাদ সংগ্রহ করতে গেলে স্থানীয় এক সাংবাদিক আহত হন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম জানান, আদমজী ইপিজেডের ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দু–গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গৌতম‌ শাহা/ইএ‌/দীপ্ত সংবাদ