বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

আজ ঐতিহাসিক ৭ মার্চ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

৭ মার্চ ১৯৭১। এই দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এই দিন ছিল বাঙালির মুক্ত হওয়ার দিন। দেশবাসীকে জাগ্রত করেছিল দেশ স্বাধীন করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই দিন থেকে শুরু হয়েছিল পাকিস্তানদের পতন হওয়ার দিন।

যখন ঢাকার রমনা রেসকোর্স ময়দানে বিকেল ৩টা ২০ মিনিটে বঙ্গবন্ধুর ভাষণ চলছিল, তখন যেন বাঙালি আস্থা ও শক্তি পেল দেশ স্বাধীন করার জন্য। হয় বাঁচব না হয় মরব, তারপর ও দেশ স্বধীন করব। তাইতো ৭ মার্চ ও স্বাধীনতা যেন একই সূত্রে গাঁথা।

যখন ৭০এর নির্বাচনে তৎকালীন সমগ্র পাকিস্তানে অনুষ্ঠিত গণভোটে বিজয়ী সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আওয়ামী লীগ সরকার গঠনের দাবিদার হয়েছিল, তখন তৎকালীন পশ্চিম পাকিস্তানি সরকারের কিছু রাজনৈতিক নেতা এবং সামরিক বাহীনি আওয়ামী লীগ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ না জানিয়ে বরং নানা টালবাহানা করছিল। আর নিরীহ বাঙালিদের হত্যা করার উদ্দেশ্যে পশ্চিম পাকিস্তান থেকে সৈন্য এবং অস্ত্র পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশে) নিয়ে আসছিল।

এমন পরিস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধাপে ধাপে ইতিহাসের পথে পা ফেলেছিলেন। ১৯৭১ সালের ৭ মার্চ তিনি তৎকালীন রেসকোর্স ময়দানের জনসভায় দেয়া ভাষণে জনগণকে যে দিকনির্দেশনা দিয়েছিলেন, জনগণকে যেভাবে একতাবদ্ধ করেছিলেন তা মানব জাতির সমগ্র ইতিহাসে সারা জীবন থাকবে।

 

যূথী/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More