শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

প্রখ্যাত নৃত্যপরিচালক মাসুম বাবুল আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
প্রখ্যাত নৃত্যপরিচালক মাসুম বাবুল আর নেই
নৃত্যপরিচালক মাসুম বাবুল

না ফেরার দেশে চলে গেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্যপরিচালক মাসুম বাবুল। সোমবার সন্ধ্যা পৌনে ৬টায় রাজধানীর সিদ্দিক বাজারের নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

মাসুম বাবুলের মৃত্যুর খবরটি নিশ্চিত করে চিত্রনায়ক জয় চৌধুরী বলেন, ‘তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়ছিলেন। ভর্তি ছিলেন হাসপাতালে। কদিন আগে হাসপাতাল থেকে বাসায় ফিরছেন। আজ বিকেলে আমাদের ছেড়ে চলে গেলেন। চলচ্চিত্রের অপূরণীয় ক্ষতি হয়ে গেল।”

জানাজা শেষে আজিমপুর কবরস্থানে মাসুম বাবুলকে দাফন করা হবে বলেও জানান তিনি।

তার মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। নির্মাতা, অভিনয়শিল্পী ও চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকে সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য, দীর্ঘ ক্যারিয়ারে প্রায় দেড় হাজারের বেশি সিনেমায় নৃত্যপরিচালক হিসেবে কাজ করেছেন মাসুম বাবুল। কাজের স্বীকৃতি স্বরূপ তিনবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

আল/দীপ্ত