শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ফেনীতে ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফেনীতে ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারী আটক
আটকৃত দুই মাদক কারবারী মো.জাকির হোসেন ,মো. হৃদয়

ফেনীর ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশে গাড়ি থেকে ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৩ লাখ ৫০ হাজার টাকা।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে ফেনীর র‍্যাব–৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মাদক কারবারী বাসে করে বিক্রয়ের উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়া থেকে চট্টগ্রামের দিকে মাদক নিয়ে আসছে। র‍্যাবের একটি টিম ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের রামপুর এলাকায় থেকে মাদক কারবারীদের গ্রেপ্তার করেন।

আটকরা হলেন– ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার শিমরাইল গ্রামের মৃত মর্তুজ আলীর ছেলে মো. জাকির হোসেন (৪৫), কিশোরগঞ্জের নিকলী থানার কুমারচারা গ্রামের মো. ফরিদের ছেলে মো. হৃদয় (৩০)।

জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা দীর্ঘদিন যাবৎ সুকৌশলে ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে নামমূল্যে মাদক কিনে পরবর্তীতে চট্টগ্রাম জেলা ও মহানগরীর বিভিন্ন মাদক কারবারী ও সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছে।

ফেনীর র‌্যাবের কোম্পানী অধিনায়ক মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, আটক করা ব্যক্তি ও জব্দকৃত গাঁজা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

ইএ‌‌‌\ মামুন