শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

চতুর্থ বিয়ের জন্য প্রস্তুত কিম কার্দাশিয়ান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চতুর্থ বিয়ের জন্য প্রস্তুত কিম কার্দাশিয়ান

আর কত একা থাকা যায়! তাই এবার চতুর্থ বিয়ের প্রস্তুতি নিচ্ছেন মডেল-অভিনেত্রী কিম কার্দাশিয়ান। এমনকি নতুন করে ‘ডেট’ করার পরিকল্পনাও করছেন এ অভিনেত্রী। তার এবারের পাত্র কেমন হবে সম্প্রতি সেটিও জানিয়েছেন তিনি।

সঙ্গী হিসেবে তিনি এবার এমন কাউকে বেছে নিতে চান যিনি হলিউডে জনপ্রিয় নন। তবে অর্থনীতির সঙ্গে জড়িত এমন কেউ হলে প্রাধান্য পাবেন।

চতুর্থ বিয়ে ভাবনা প্রসঙ্গে কিম বলেন, ‘চতুর্থ বিয়েই আমার জন্য সৌভাগ্যের হবে। তবে তৃতীয় বিয়েটিই আমার প্রথম সত্যিকারের বিয়ে। তার আগের দুটি বিয়ে যে কী করে হলো, ঠিকঠাক বুঝে উঠতে পারিনি!’

গত বছরের আগস্টে প্রাক্তন প্রেমিক কৌতুক অভিনেতা পিট ডেভিডসনের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে। তাদের এই বিচ্ছেদের কারণ ছিল দুজনের অতিরিক্ত কর্মব্যস্ততা।

২০০২ সালে মিউজিক প্রোডিউসার ড্যামন থমাসকে বিয়ে করেছিলেন তিনি। ২০০৪ সাল অবধি ছিলেন সেই সম্পর্কে। দ্বিতীয় বিয়েটি টিকেছিল অল্প কিছু দিন। এরপর র‌্যাপার কেনি ওয়েস্টের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন কিম কার্দাশিয়ান। গত বছর বিবাহবিচ্ছেদ ঘটে এই তারকা দম্পতির।

সূত্র : পিপল ডট কম

 

এমি/দীপ্ত