শিরোনাম
খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন নওগাঁর নিখোঁজ নবজাতক উদ্ধার বগুড়ায়, পরিচয় মিলবে ডিএনএ পরীক্ষায় না ফেরার দেশে গায়ক সাহেদ আলী চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’ মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ
দীপ্ত নিউজ
জাতীয়

তিতুমীর কলেজ শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
তিতুমীর কলেজ শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার

আগামী ৭ দিনের মধ্যে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়‘ ইস্যুতে সরকার পদক্ষেপ নেবে– এমন আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেছেন তিতুমীর কলেজ শিক্ষার্থীরা।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামান, সরকারি তিতুমীর কলেজ অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রাণী মন্ডলের উপস্থিতিতে তারা আন্দোলন প্রত্যাহার করে নেন।

এ সময় অধ্যক্ষ অনশনরত শিক্ষার্থীকে প্যাকেটজাত আমের জুস পান করান।

বৈঠক থেকে বেরিয়ে শিক্ষার্থীরা বলেন, সরকার আগামী ৭ দিনের মধ্যে সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে দৃশ্যমান পদক্ষেপ নেবে– এমন আশ্বাস দিয়েছেন যুগ্মসচিব মো. নুরুজ্জামান। এর প্রেক্ষিতে আমরা আমরণ অনশন, অবরোধসহ সব কর্মসূচি প্রত্যাহার করে নিচ্ছি।

শিক্ষার্থীরা আরও বলেন, আন্দোলন প্রত্যাহার করলেও সাতদিনের মধ্যে বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবি পূরণ না হলে ফের রাস্তায় নামা হবে।

প্রসঙ্গত, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে বেশ কয়েকমাস ধরে আন্দোলন করে আসছিলেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এই দাবিতে মিছিল, সড়ক–রেলপথ অবরোধ, স্মারকলিপি প্রদান, ক্লাস বর্জনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

 

এসএ