দীপ্ত নিউজ
ধর্ম

বিশ্ব ইজতেমায় যৌতুকবিহীন ৬৩টি বিয়ে অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিশ্ব ইজতেমায় যৌতুকবিহীন ৬৩টি বিয়ে অনুষ্ঠিত

গাজীপুরের টঙ্গী তুরাগ পাড়ে চলছে ৫৮ তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আজ (১ ফেব্রুয়ারি) শনিবার চলছে দ্বিতীয় দিন। এদিন বাদ আসর অনুষ্ঠিত হয়েছে এ আয়োজনের অন্যতম আকর্ষণ ‘যৌতুকবিহীন বিয়ে’।

এবারের বিশ্ব ইজতেমার প্রথম ধাপে ৬৩টি যৌতুক বিহীন বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়ে পড়িয়েছেন ভারতের মাওলানা যোহাইরুল হাসান সাহেব। বিবাহ সম্পূর্ণ হওয়ার পরে তিনি সকলের জন্য দোয়া করেন।

তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান সূত্রে আওয়ার ইসলাম বিষয়টি নিশ্চিত হয়েছে।

জানা গেছে, রেওয়াজ অনুযায়ী বয়ান মঞ্চের মিম্বরের কামরার পাশে শনিবার সকাল থেকেই যৌতুকবিহীন বিয়ের হবু দম্পতির নামের তালিকাভুক্তির কাজ শুরু হয় এবং তা চলে আসর নামাজের আগ পর্যন্ত।

একটি রেজিস্ট্রারে নাম তালিকাভুক্তির পর হবু দম্পতির লোকজনদের কাছে একটি করে সিরিয়ালের টোকেন দেওয়া হয়। সবকিছু ঠিকঠাক হওয়ার পর বয়ান মঞ্চ থেকেই এ বিয়ে পড়ানো হবে।

নিয়ম অনুযায়ী কনের অনুপস্থিতিতে বর–কনের অভিভাবক এবং বর সশরীরে বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। বিয়ের আগে বর–কনের উদ্দেশ্যে বয়ান এবং বিয়ের পর বয়ান মঞ্চ থেকেই মোনাজাতের মাধ্যমে নব দম্পতিদের সুখ–সমৃদ্ধিময় জীবন কামনা করা হয়। পরে বর–কনের অভিভাবকরা বয়ান মঞ্চের আশপাশে উপস্থিত মানুষদের মধ্যে খেজুর বিতরণ করেন।

আল